সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপন

স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপনে আমরা দেখি থেমে নেই কিশোরী! সাদা ফকফকে প্যান্ট পরে ব্যাডমিন্টন খেলছে, দাঁপিয়ে সাইকেল চালাচ্ছে, নাচছে, উৎফুল্ল ভঙ্গীতে জয় করে ফেলছে পিরিয়ড নামের দানবকে!
বাস্তবে যা হয়:
জীবনের প্রথম পিরিয়ডের আগ পর্যন্ত কেওই জানতে পারে না পৃথিবীতে এমন অদ্ভুত ধরণের, তীব্র, অচেনা কোন ব্যাথা আছে। ক্ষুধায় পেট ব্যাথা হচ্ছে, গ্যাস্ট্রিকের ব্যাথা, পড়ার টেবিলের কোণায় বাড়ি খেয়ে পেটে আঘাতজনিত ব্যাথা, ফুড পয়জনিং এর ব্যাথা? ট্রাস্ট মি, এইসব ব্যাথা সম্মিলিত করেও তলপেট চিরে চিরে নিম্নগামী এই ব্যাথার তুলনা পৃথিবীর কোন পরিচিত ব্যাথার সাথে মেলে না!
কিছুটা ধারণা দিই- একটা আধাভোঁতা ছুরি দিয়ে কেও যদি আপনার তলপেটে আস্তে আস্তে চাপ দিয়ে ডানে বায়ে পোঁচ মেরে একটু খানি ছুরিটা মুঁচড়ে দিয়ে নিম্নাঙ্গের দিকে নামাতে থাকে থেমে থেমে, How would you feel? ঠিক সেই মুহূর্তে আপনার বমি পাচ্ছে, মুখ ভরে গেছে ব্রণে। চাইলেও বমি করতে পারছেন না কারণ আপনি বসে আছেন কোন জরুরী মিটিং এ, পরীক্ষার হলে, বিয়ের আসরে,বা ঠ্যালাঠেলির বাসে। মন চাইবে নাচতে, গাইতে?
অনুভূতি যেহেতু মানুষে মানুষে ভ্যারি করে, বিশ্বাস করবেন কিনা জানিনা, কিছু কিশোরীর মেন্সট্রুয়াল পেইন এমন পর্যায়ে ওঠে, তারা 'ডাক ছেড়ে কাঁদে'। তখন দ্রুত ঘরদোর সাউন্ডপ্রুফ করার চেষ্টা করে পরিবারের লোকেরা। কেও কেও প্রতিমাসেই ব্যাথা সইতে না পেরে অজ্ঞান হয়ে যায়।
স্যানিটারি ন্যাপকিন শুধুমাত্র তরল শোষক একটি সাপোর্ট সিস্টেম। এটি কোন জাদুকরি তাবিজ না, যা পরলেই নিমিষে বিছানায় শুয়ে কাতরাতে থাকা মেয়েটা চিঁহি টগবগ করে রেসের ঘোড়ার মত উচ্ছ্বাসিত হয়ে উঠবে।
যে কিশোরী, যে নারী এই ব্যাথা চেপে তার রেগুলার লাইফের রেগুলার কাজকর্ম 'এটাই স্বাভাবিক' ভেবে করে যায়, ধরে নেবেন সে কোন বিজ্ঞাপন থেকে উঠে আসা সুপার মডেল না। সে বাস্তবের তীব্র যন্ত্রণাময় দুনিয়া থেকে উঠে আসা সুপার হিরো। কারণ, সুপারম্যানের রক্ত ঝরে কিনা আমাদের জানা নেই, তবে ওয়ান্ডার ওম্যানের রক্ত ঝরে, মাসে 7 দিন। তারপরেও সে সেটার কোন অ্যাডভান্টেজ নেয় না। কারণ আদতে সে সাইডকিক, সাইডকিকদের ব্যাথা বেদনায় কাঁদতে নেই!
.............
A big and strong man can not make country strong.
If a WOMEN is strong, a MOTHER is strong, a sister is strong, then the COUNTRY is strong."

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রতিদিনের সুস্থতায় কার্যকরী হেলথ টিপস।

স্বাস্থ্যই সকল সুখের মূল। এই স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আপনি কি সুখে থাকবেন? পারবেন না। কারণ আপনার শরীর যদি ভালো না থাকে তাহলে কোন কিছুতেই আপনি ভালো থাকা যায় না। তাই সবার আগে চাই সুস্থ শরীর। আর শরীর সবসময় সুস্থ রাখার জন্য আমাদের অনেক নিয়ম মেনে চলতে হয় যা স্বাস্থ্য রক্ষায় খুব প্রয়োজনীয়। কিছু সহজ টিপস যা মেনে চললে আপনি সর্বদাই ভালো থাকবেন। জেনে নিন নিয়মগুলো। ১। যখন আপনি খেতে বসবেন কখনোই একবারে বেশি খাবেন না। অল্প করে খান, তবে একটু পর পর। প্রতিদিন ৮ গ্লাস পানি পান করুন। ২। অফিসে সবসময় বাসা থেকে লাঞ্চ নিয়ে যান। তাহলে বাইরের খাবার খাওয়া থেকে বেঁচে যাবেন। ৩। কাজের মঝে অবশ্যই টি ব্রেক নিন। কারণ একটানা কাজ করতে গেলে কিছুটা হলেও শরীরে চাপ পড়ে। ৪। যে কোন জায়গায় লিফট ব্যাবহার করা থেকে বিরত থাকুন। চেষ্টা করুন সিঁড়ি বেয়ে উঠতে। ৫। সবসময় রান্না করার সময় খাবারে লবণের ব্যবহার কম করুন। ৬। প্রতিদিন নির্দিষ্ট টাইমে ঘুমাতে যান এবং সকাল সকাল ঘুম থেকে উঠুন। ৭। সলিড ফ্যাট খাবার, যেমন- ফাস্টফুড, ঘি, মাখন, চিজ ইত্যাদি খাবার থেকে নিজেকে দূরে রাখুন। ৮। প্রতিদিন খাবারের মেনুতে সবজি ও মাছ রাখুন। এবং ...

ব্রণ কি? এবং প্রতিরোধের উপায়

ব্রণ কি ব্রণের অন্য নাম এক্নি (ACNE)। এক্নি বা ব্রণ হচ্ছে আমাদের শরীরের ত্বকের ফলিকলের এক প্রকার দীর্ঘমেয়াদী রোগ। মুখমন্ডল, গলা, বুকে ও পিঠের উপরিভাগ আর হাতের উপরিভাগে এই রোগ...